বিসিএস লিখিত বাংলা

বিসিএস লিখিত বাংলায় ২০০ মার্ক। ভালো এক্সাম দিলে ১৫০ মার্ক পাওয়া সম্ভব। স্বাভাবিক ভাবেই এর জন্যে চাই সঠিক পরিকল্পনা আর সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ। 

আসুন আমরা জেনে নেই কীভাবে পরিকল্পনা করা উচিত। এখানে বাংলা প্রথম ১০০ আর বাংলা দ্বিতীয় ১০০ মার্ক। শুধু টেকনিক্যাল ক্যাডার দেওয়া থাকলে শুধু প্রথমপত্র দিতে হয়। 

বাংলা প্রথমে প্রথমেই আছে ব্যাকরণ ৩০ মার্কের, এরপর ভাবসম্প্রসারণ, সারমর্ম আর শেষে সাহিত্য।

বিসিএস লিখিত আন্তর্জাতিক

আন্তর্জাতিকঃ বিসিএস লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলিতে ১০০ মার্ক আছে। ভালো পরীক্ষা দিলে এখানে ৭০+ মার্ক পাওয়া সম্ভব। এই বিষয় টা আমার মতে সবচেয়ে কঠিন কারণ আমাদের অধিকাংশ মানুষের এই বিষয় সম্পর্কে জ্ঞান অনেক কম তাই ভালো করার জন্যে এই বিষয়ে দরকার সঠিক প্রস্তুতি।

এখানে প্রথমে ১২ টা ছোট প্রশ্ন থেকে লিখতে হয় ১০ টা এরপর ৪ টা বড় প্রশ্ন থেকে ৩ টা আর শেষে একটা সমস্যা সমাধান। ছোট প্রশ্নে মোট মার্ক ৪০, বড় প্রশ্নে মার্ক ৪৫ আর সমস্যা সমাধানে ১৫ মার্ক।

বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি

গাণিতিক যুক্তিঃ বিসিএস প্রিলিতে ভালো করার জন্যে সবচেয়ে কার্যকরী বিষয় এটি। গাণিতিক যুক্তির ভাল প্রস্তুতি আপনাকে সকল জব এক্সামে অন্যদের থেকে এগিয়ে নিতে পারবে। এজন্য সিলেবাস অনুসারে সঠিক প্রস্তুতি দরকার। সঠিক বই নির্বাচন এবং সঠিক পথে প্রস্তুতি গ্রহণ করলে বিষয়টিতে ভালো করা যাবে আশা করা যায়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ মার্ক আছে গাণিতিক যুক্তিতে। এটার জন্যে আরিফুর রহমানের শর্টকাট ম্যাথ বইটা সেরা। বাজারের অন্য বইগুলো অনেক বড় এবং অপ্রয়োজনীয় ম্যাথ দেওয়া তাই শেষ করা কষ্ট। এক্ষেত্রে আরিফুর রহমানের বইটা ভালো কারণ এতে অপ্রয়োজনীয় কিছু নেই৷ পরীক্ষায় দ্রুত এন্সার করার জন্যে পর্যাপ্ত প্রাক্টিস প্রয়োজন। এই জন্যে নাইনের বোর্ড বই ধরে ধরে প্রাক্টিস করতে হবে। উচ্চতর গণিতের অল্প কিছু টপিক আছে সিলেবাসে সেগুলো প্রাক্টিস করে নিলে ভালো প্রস্তুতি হয়ে যাবে বলে আশা করি।

মানসিক দক্ষতাঃ এটার জন্যে বিগত সব প্রশ্ন সলভ করতে হবে এরপর ট্রিক্স শেখার জন্যে সানোয়ার হোসেনের আইকিউ ডাক্তার বই টা পড়তে হবে। আরো অনেক ট্রিক্স আছে যা শিখে নিতে হবে। বিসিএস লিখিত আগের পরীক্ষার মানসিক দক্ষতা গুলো বুঝে সলভ করে ফেলতে হবে সব গুলো।

এই ১০০ মার্কের মধ্যে যদি আপনি ৯০ বা তার বেশি তুলতে পারেন তাহলে ৬৫০ স্কোর তোলার জন্যে আপনি অনেক টায় এগিয়ে যাবেন। তাই এভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন।

বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক

 প্রিলিমিনারিতে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে ২০ টি। সবগুলো বিষয়ের মধ্যেই এটিই সবচেয়ে কঠিন। এই সাবজেক্টে ভালো করতে সঠিক প্রস্তুতির বিকল্প নেই। প্রথমেই বই নির্বাচন হতে হবে সঠিক। এরপর সিলেবাস অনুযায়ী পড়তে হবে । মেইনলি যেকোনো ভাল একটি যেমন এমপি৩ বা নবাব স্যারের সলিড মেথড বই সম্পূর্ণ পড়তে হবে মনোযোগের সাথে। তারপর সেটার উপর মডেল এক্সাম দিতে হবে আর ভুল কোথায় হচ্ছে তা দেখে রিভিশন করতে হবে।

এখানে অধ্যায় মোট ৫ টি তা থেকে ৪ টি করে ২০ টি প্রশ্ন আসবে।

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি

এটা থেকে বিসিএস প্রিলিমিনারিতে ৩০ মার্ক আসে তাই এর গুরুত্ব অনেক বেশি। এই বিষয়ে ভাল প্রস্তুতি নিলে ২৪-২৫ মার্ক তোলা সম্ভব। এটার জন্যে এমপি৩ বইটি ভাল। এছাড়া নাইম ভাইয়ের বেসিক ভিউ প্রিলিমিনারি বইটিতে ডিটেইলস দেওয়া আছে। আর ক্লাস নাইনের ইতিহাস, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ডের বই পড়া লাগবে।

বিসিএস প্রিলিমিনারি বাংলা

বাংলায় প্রিলিতে ৩৫ মার্ক যা আমাদের প্রিলি পাশ করার জন্যে ভাইটাল। সিলেবাস অনুযায়ী এখানে সাহিত্যে ২০ আর ব্যাকরণে ১৫। এর মধ্যে সাহিত্য আবার তিন ভাগে বিভক্ত। প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এখানে নম্বরবিন্যাস নিম্নরূপ

প্রাচীনযুগ ও মধ্যযুগ - ৫ মার্ক

আধুনিক যুগ -           ২৫ মার্ক

ব্যাকরণ -                  ১৫ মার্ক

বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান

 বিসিএস প্রিলি এক্সামে বিজ্ঞান ১৫ মার্ক। কম মনে হলেও একটু ভালো করে পড়লেই এখানে ১২ বা তার অধিক মার্ক তোলা সম্ভব। বিজ্ঞান বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার বিষয়। অন্যান্য সাল তারিখ মুখস্তের ব্যাপার এখানে নেই। তাই এটাতে ভালো করা তূলনামূলক সহজ। এই পোস্ট টাতে বিজ্ঞান প্রিলি পড়ার কৌশল আলোচনা করা হলো। আশা করি সবার কাজে লাগবে।

বিসিএস লিখিত বিজ্ঞান কী ভাবে ভাল করা যাবে

বিজ্ঞানে মার্ক ১০০। ভাল এক্সাম সিলে ৭৫ থেকে ৮৫ মার্ক তোলা অবশ্যই সম্ভব। এ জন্যে কিছু কৌশল অবলম্বন করতে হবে। নিম্নে তা উল্লেখ করা হলো।

বইঃ বিজ্ঞান বোর্ড বই ক্লাস নাইন,  ওরাকল বিজ্ঞান,  আলফা বিজ্ঞান, এইচ এস সি পদার্থ থেকে কিছু অংশ, কম্পিউটার প্রিলির ইজি কম্পিউটার বই। 

পরীক্ষার দিনঃ এক্সাম দেওয়ার দিন প্রথম প্রশ্ন থেকেই দ্রুত লিখতে হবে অনেকটা আমরা এক্সামে লাস্ট প্রশ্ন কম টাইম থাকলে যেভাবে লিখি ওভাবে

টাইমঃ বিজ্ঞানের ৬০ মার্ক ৮ টা প্রশ্নে। প্রতি প্রশ্নে টাইম দিতে হবে মিনিট। এরপর কম্পিউটারে ১০ টা প্রশ্ন ২৫ মার্ক। একেকটাতে টাইম দিতে হবে মিনিট। শেষে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ৫ টা প্রশ্ন ১৫ মার্ক। প্রতিটায় টাইম দেওয়া যাবে মিনিট। 

তাহলে মোট মিনিট লাগল। এবং টাইম বাকি থাকল মিনিট রিভাইজ দেওয়ার জন্যে।

কী পড়বঃ

সিলেবাসের সঙ্গে মিলিয়ে বোর্ড বই এবং ওরাকল গাউড দেখে দেখে পড়তে হবে। কম্পিউটারের জন্যে সিলেবাসের সাথে মিলিয়ে ইজি কম্পিউটার আর ওরাকল গাইড পড়তে হবে। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকস এর জন্যে এইচএসসি পদার্থ বিজ্ঞান বই টার সংশ্লিষ্ট অধ্যায় পড়লে ভালো প্রিপারেশন হবে।

এক্সামে প্রায় প্রশ্নের উত্তরেই ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে একটা ভালো এক্সাম দেওয়া যাবে ইনশাআল্লাহ।

৩৫ তম থেকে প্রশ্ন সলভ করে রাখতে হবে।

দুইটি ইংরেজি রচনা

Important essays for 41st BCS written is mentioned in previous post. Here, I am giving outline of important two essay.

1. The need of National Unity

2. Importance of women in development.


 The Need of National Unity



Importance of women in development



 

দুইটি বাংলা রচনা

রিটেন প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়

বিসিএস রিটেনের মত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যে দরকার ভাল একটা প্রস্তুতি। প্রতি সাবজেক্টের জন্যে আলাদা আলাদা কৌশল প্রয়োজন। 

৪১ তম বিসিএস রচনা সাজেশন

রচনা বিসিএস লিখিত পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতে মোট ৯০ মার্ক আছে যা একটা প্রায় ১০০ মার্কের সাবজেক্টের সমান। এই জন্যে রচনা পড়তে হবে ভালভাবে। নিচে এবারের জন্যে গুরুত্বপূর্ণ রচনার নাম দেওয়া হলো। আর রচনায় ভালো করার জন্যে এই বিষয়ের গুরুত্বপূর্ণ ডাটা সংগ্রহ করা উচিত। কম পড়তে চাইলে বাংলা ১,২,৩,৪,৫,৬,৮,১২ এবং ইংরেজির ক্ষেত্রে পড়তে হবে ১,২,৩,৪,৬,৯,১১,১৬। তবে আমার পরামর্শ সব গুলো পড়া কারণ তাতে অন্য সাবজেক্টের জন্যে ভালো প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। 

বাংলা


১. বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য

২. আগ্নি দূর্ঘটনার কারণ ও প্রতিকার

৩. পদ্মা সেতু

৪.সামাজিক মূল্যবোধের অবক্ষয়

৫.মুক্তিযুদ্ধের চেতনা

৬.পরিবেশ ও জলবায়ু পরিবর্তন

৭.বিশ্বায়ন ও বাংলাদেশ

৮.নারীর ক্ষমতায়নে বাংলাদেশ

৯.দারিদ্র্য বিমোচন কর্মসূচি

১০.সাইবার অপরাধ

১১.মানবপাচার

১২.ই-গভর্নেন্স

১৩.বাংলাদেশের পর্যটন শিল্প

১৪.বাংলাদেশের উৎসব

১৫. মাদকাসক্তি ও এর প্রতিকার

১৬. অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ



ইংরেজি


1. Bangladesh on the information highway

2.Impact of social media / Television on young generation

3.Delta plan / Vision 2021

4.Environmental Degradation: Its causes and remedies

5.Green Revolution

6.Online education: Merits and demerits

7.Blue economy of Bangladesh

8.Bangladeshi Culture

9.The rise of religious extremism

10.The need of National Unity

11.Sustainable Development Goals

12.Cyber Crime: Causes and remedies

13.The need of Renewable Energy

14.Preserving our National Heritage

15.Branding Bangladesh abroad

16.The role of women in development




বিসিএস লিখিত বইয়ের লিস্ট

 বিসিএস লিখিত বই সঠিক ভাবে নির্বাচন করতে হবে নাহলে ভালো প্রস্তুতি হবেনা। আসুন দেখে নেওয়া যাক কোন বিষয়ের জন্যে কোন বই ভালো

বাংলাঃ বাংলা বর্তমানে অগ্রদূত লিখিত বই টা ভালো। এছাড়া ক্লাস নাইনের বোর্ডের ব্যাকরণ বই লাগবে। গ্রন্থ সমালোচনা এর জন্যে পড়তে হবে শীকর বইটা।


ইংরেজিঃ আসলে বাজারের সব গুলো গাইড বই যা ইংরেজির জন্যে রচিত বেশি ভালো না। অনেক জায়গায় ফরম্যাট ভুল দেওয়া আছে। তারপর ও প্রাক্টিস করার জন্যে প্রফেসর্স এর ইংরেজি বই সাথে এক্সেপশন নামের নতুন একটা ইংরেজি বই আছে যা পড়তে হবে। রচনা নিজে নেট থেকে তথ্য নিয়ে বানাতে হবে।


বাংলাদেশঃ এটার জন্যে ইউনিক বই টা সেরা। এরপর প্রফেসর্স ভাল। সাথে লাগবে সংবিধান অরিজিনাল টা আর ব্যাখ্যার জন্যে আরিফ খানের টা। এইচ এস সি এর প্রফেসর মোজাম্মেল হকের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বইটি লাগবেই মুক্তিযুদ্ধ পার্ট টার জন্যে।


আন্তর্জাতিকঃ আন্তর্জাতিক এর জন্যে নবাব স্যারের বই বা নাইম স্যারের বই টা ভালো। সাথে রোজ খবরের সাম্প্রতিক অংশ ভালো ভাবে পড়তে হবে। বিগত সালের প্রশ্ন গুলো কনসেপচুয়াল এর জন্যে পড়া লাগবে।


বিজ্ঞানঃ এটার জন্যে ক্লাস নাইন টেনের বোর্ডের বই পড়তে হবে। ওরাকল বিজ্ঞান বই ভালো তবে কিছু জায়গায় ভুল আছে। সাথে এ টু বি বিজ্ঞান বা আল্ফা বই টা রাখতে হবে। ই্লেকট্রনিক্স পার্ট টার জন্যে এইচ এস সি পদার্থ বিজ্ঞান বই টা পড়তে হবে।


মানসিক দক্ষতাঃ সানোয়ার হোসেনের আইকিউ ডাক্তার বই টা একষেত্রে ভালো একটা বই। আগের সব প্রশ্ন সলভ করতে হবে।


গাণিতিক যুক্তিঃ এটার জন্যে ক্লাস নাইনের জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিতের বই শেষ করতে হবে সাথে কোনো একটা ডাইজেস্ট থেকে ম্যাথ করা যেতে পারে। ম্যাথ এর জন্যে বেটা বইটাও ভালো করেছে।