বিসিএস লিখিত পরীক্ষার মার্ক পরিকল্পনা

 আগেই লিখেছি যে (জেনারেল) লিখিত ৯০০ মার্কের মধ্যে ৬০০ তুলতে পারলে এবং ভাইভা পাশ করলে প্রথম চয়েস পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। এখন একটা আউটলাইন দেখা যাক 

বাংলা ১৪০

ইংরেজি ১৩০

বাংলাদেশ ১৩০

আন্তর্জাতিক ৬০

বিজ্ঞান ৭০

গাণিতিক যুক্তি ৪০

মানসিক দক্ষতা ৪০

তাহলে এখানে মোট মার্ক হচ্ছে ৬১০ যা খুব সেফ মার্ক প্রথম পছন্দের জন্যে। ভালভাবে সিলেবাস দেখলে এখন বুঝতে পারবেন যে কোন বিষয়ে কিভাবে এই মার্ক তোলার মত পরীক্ষা দেওয়া যাবে।

এখানের হিসাবে আপনারা নিজেদের উইক ও স্ট্রং জায়গা হিসাবে কম বেশি করে নেবেন। 

বই নির্বাচন প্রস্তুতির জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যে বই পড়তে হবে সেগুলো যেখানে ভুল কম এবং মনে রাখার জন্যে সুবিধাজনক।

বিসিএস প্রিলিমিনারির মার্ক পরিকল্পনা

 বিসিএস প্রিলিতে ১২০ মার্ক খুব ভালো সেফ মার্ক। সাধারণত ১০৪ থেকে ১১৪ এর মধ্যেই বিগত ৩/৪ টি বিসিএস এর কাট মার্ক ছিল। আপনি যদি ১২০ মার্ক তুলতে পারেন তাহলে রেজাল্টের আগে থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। এজন্য আপনাকে নিজের স্ট্রং এবং উইক জোন বুঝে পরিকল্পনা সাজাতে হবে যেমন নিচের পরিকল্পনা টি দেখুন।

বাংলা   ২২

ইংরেজি ২২

গাণিতিক যুক্তি ১১

মানসিক দক্ষতা ১১

বাংলাদেশ ২০

আন্তর্জাতিক ১০

বিজ্ঞান ৮

নৈতিকতা ৪

কম্পিউটার ৮

বিজ্ঞান ৮

এমন মার্ক যদি আপনি তুলতে পারেন আপনার মোট মার্ক হবে ১২৪ যা সম্পূর্ণ সেফ স্কোর।

এই মার্ক তোলাটা এভাবে ছক আকারে দেখে নিশ্চয় আপনার কঠিন মনে হচ্ছেনা। আপনি নিজের দক্ষতার উপর ভিত্তি করে এভাবে একটা টার্গেট তৈরি করে নিয়ে পড়তে থাকুন। যেমন আপনি গাণিতিক যুক্তি তে ভাল হলে সেখানে মার্ক বাড়াতে পারেন বা আপনি সাধারণ জ্ঞান, বাংলা ,ইংরেজি তে ভাল হলে সেখানে আরেকটু বেশি টার্গেট করতে পারেন।  এভাবে শুরু করে দিন ইনশা আল্লাহ আপনি ভাল করতে পারবেন।

উপায়ঃ নিজের উইক এবং স্ট্রং জোন বোঝার জন্যে প্রথমে একটা মডেল টেস্ট বই থেকে পুরো মডেল টেস্ট দিবেন। এরপর কাউন্ট করবেন যে কোন সাবজেক্টে কত আসল৷ সেখান থেকেই আপনি আপনার টার্গেট ফিক্সড করে নিতে পারবেন। প্রায়ই মডেল টেস্ট দিতে থাকবেন তাহলে জানা হয়ে যাবে যে উন্নতি হচ্ছে কীনা।

বিসিএস লিখিত সাজেশন প্রথম পর্ব

বিসিএস পরীক্ষার তিনটি ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষা। প্রিলি এক্সাম পাশ করার পর অল্প কিছু মাস সময় পাওয়া যায় লিখিত পরীক্ষার জন্যে তাই খুব টেকনিক্যালি এই ধাপের প্রস্তুতি গ্রহণ করা উচিত। ৯০০ মার্কের জেনারেল লিখিতের মধ্যে ৬০০ মার্কের মত মার্ক তুলতে পারলে এবং পরবর্তীতে ভাইভা ভালভাবে পাশ করলেই প্রথম চয়েস পাওয়া যাবে  ইনশাআল্লাহ । 

এই জন্যে লিখিত পরীক্ষায় সেই বিষয়গুলো বেশি ভাল করে পড়া উচিত যেখানে মার্ক বেশি তোলা সহজ। আগে নির্ধারণ করতে হবে নিজের স্ট্রং এবং উইক জায়গা। এর পর সে অনুযায়ী প্রিপারেশন নিতে হবে।

এটি আপনি বুঝতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে। আপনি সংবিধান, মুক্তিযুদ্ধ ভাল পারলে বুঝবেন বাংলাদেশ বিষয়াবলি আপনার স্ট্রং জোন, আবার ম্যাথ, মানসিক দক্ষতা ভাল পারলে বুঝবেন সেটি আপনার স্ট্রং জোন। এভাবে বুঝতে হবে যে আপনার শক্তির ও দূর্বলতার জায়গা কোনটি। 

যেখানেই দূর্বলতা থাকুক না কেন আপনাকে তা কাটিয়ে উঠে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। এই জন্যে পরিকল্পনামাফিক পড়াশোনা করা লাগবে। 

আমার অন্যান্য পোস্টে বই এবং বিষয় অনুযায়ী পরিকল্পনা দেওয়া আছে যা আপনার কাজে লাগবে আশা করি৷