বিসিএস লিখিত বই সঠিক ভাবে নির্বাচন করতে হবে নাহলে ভালো প্রস্তুতি হবেনা। আসুন দেখে নেওয়া যাক কোন বিষয়ের জন্যে কোন বই ভালো
বাংলাঃ বাংলা বর্তমানে অগ্রদূত লিখিত বই টা ভালো। এছাড়া ক্লাস নাইনের বোর্ডের ব্যাকরণ বই লাগবে। গ্রন্থ সমালোচনা এর জন্যে পড়তে হবে শীকর বইটা।
ইংরেজিঃ আসলে বাজারের সব গুলো গাইড বই যা ইংরেজির জন্যে রচিত বেশি ভালো না। অনেক জায়গায় ফরম্যাট ভুল দেওয়া আছে। তারপর ও প্রাক্টিস করার জন্যে প্রফেসর্স এর ইংরেজি বই সাথে এক্সেপশন নামের নতুন একটা ইংরেজি বই আছে যা পড়তে হবে। রচনা নিজে নেট থেকে তথ্য নিয়ে বানাতে হবে।
বাংলাদেশঃ এটার জন্যে ইউনিক বই টা সেরা। এরপর প্রফেসর্স ভাল। সাথে লাগবে সংবিধান অরিজিনাল টা আর ব্যাখ্যার জন্যে আরিফ খানের টা। এইচ এস সি এর প্রফেসর মোজাম্মেল হকের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বইটি লাগবেই মুক্তিযুদ্ধ পার্ট টার জন্যে।
আন্তর্জাতিকঃ আন্তর্জাতিক এর জন্যে নবাব স্যারের বই বা নাইম স্যারের বই টা ভালো। সাথে রোজ খবরের সাম্প্রতিক অংশ ভালো ভাবে পড়তে হবে। বিগত সালের প্রশ্ন গুলো কনসেপচুয়াল এর জন্যে পড়া লাগবে।
বিজ্ঞানঃ এটার জন্যে ক্লাস নাইন টেনের বোর্ডের বই পড়তে হবে। ওরাকল বিজ্ঞান বই ভালো তবে কিছু জায়গায় ভুল আছে। সাথে এ টু বি বিজ্ঞান বা আল্ফা বই টা রাখতে হবে। ই্লেকট্রনিক্স পার্ট টার জন্যে এইচ এস সি পদার্থ বিজ্ঞান বই টা পড়তে হবে।
মানসিক দক্ষতাঃ সানোয়ার হোসেনের আইকিউ ডাক্তার বই টা একষেত্রে ভালো একটা বই। আগের সব প্রশ্ন সলভ করতে হবে।
গাণিতিক যুক্তিঃ এটার জন্যে ক্লাস নাইনের জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিতের বই শেষ করতে হবে সাথে কোনো একটা ডাইজেস্ট থেকে ম্যাথ করা যেতে পারে। ম্যাথ এর জন্যে বেটা বইটাও ভালো করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন