বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট

প্রিলিমিনারি সিলেবাস সম্পুর্ন পড়ার পরে প্রধান কাজ হলো ফুল ২০০ মার্কের মডেল টেস্ট দেওয়া। কারণ এছাড়া নিজের পারফরম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব না। এজন্যে বাজারে অনেক প্রকাশন এর বই পাওয়া যায় যেমন জ্ঞানদ্বীপ, অদিতি, ফেনম, আগ্রদূত ইত্যাদি। যেকোনো একটা মডেল টেস্ট বই কিনে টাইম ধরে ধরে দ্রুত মডেল টেস্ট দিতে হবে। ২০০ মার্কের একটা ওএমআর শিট ফটোকপি করে নিলে আরো ভালো হয়। এটা মডেল টেস্ট বইয়ের মধ্যে বা নেট থেকে পাওয়া যাবে।

এছাড়া কারেন্ট এফেয়ার্স বিশেষ সংখ্যাতে ৫ টি মডেল টেস্ট থাকে যা ভালোভাবে দিতে হবে। সব মিলিয়ে ৪০/৫০ টি মডেল টেস্ট দেওয়া উচিত ভালো প্রস্তুতির জন্য। বিভিন্ন কোচিং সেন্টার যেমন ওরাকল, প্রমিনেন্ট এর মডেল টেস্ট প্রোগ্রামে এড হওয়া গেলে মেরিট লিস্ট সহ রেজাল্ট পেলে আরো ভাল হবে প্রস্তুতি।

মডেল টেস্টে মার্ক কম উঠলে চিন্তার কিছুই নেই এটার প্রধান উদ্দেশ্য মাইনাস মার্কিং কমানো যাতে আসল এক্সামে বেশি মাইনাস না হয়। আপনার প্রস্তুতি যত ভালোই হোক না কেন মাইনাস বেশি হয়ে গেলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক কমে যাবে তাই মাইনাস কমানোর জন্যে মডেল টেস্ট দিতেই হবে।

সুতরাং এখন থেকেই শুরু করে দিন মডেল টেস্ট দেওয়া। শুভকামনা সকলকে।

বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা ও ভূগোল

বিসিএস প্রিলিমিনারিতে নৈতিকতা থেকে ১০ মার্ক এবং ভূগোল থেকে ১০ মার্ক করে মোট ২০ মার্ক আছে। অনেকে এগুলো পড়েনা কিন্তু এই দুইটা বিষয়ে কিছুদিন পড়লেই প্রায় ১২ মার্ক তোলা সম্ভব বলে মনে করি। নৈতিকতার কিছু প্রশ্ন এমনিতেই সাধারণজ্ঞান কাজে লাগিয়ে দেওয়া যায় আর ভূগোল বিষয় টা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে পড়লে কভার হয় কিছুটা তবে আমাদের ভালো প্রস্তুতির জন্যে কী করা উচিত সেটি নিচে লিখছি মনোযোগ দিয়ে পড়ুন।

নৈতিকতাঃ
নৈতিকতা এমন একটা বিষয় যার কিছু প্রশ্ন আপনি এমনি পারবেন। তবে একটু প্রস্তুতি নিলেই আপনি ছয় সাতটি প্রশ্ন পারবেন যা অন্যদের চেয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটার প্রস্তুতির জন্যে ইন্টারমিডিয়েটের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পড়তে পারেন। আর অনুশীলনের জন্যে নাইম হোসেন এর লেখা বেসিক ভিউ পড়তে পারেন।

ভূগোলঃ
ভূগোল বিষয়ে প্রিলিমিনারি পরীক্ষায় মার্ক ১০ । বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে ভাল প্রস্তুতি থাকলে এখানের অনেক কাজ শেষ। ক্লাস নাইনের ভূগোল বোর্ডের বইটি এটার জন্যে পড়তে পারেন।

বিসিএস প্রিলিমিনারি ও লিখিত মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা বিষয়টাকে আমরা সহজ মনে করে অনেক কম পড়ে থাকি কিন্তু এই বিষয়ে একটু পড়াশোনা করলেই অনেক সহজে এগিয়ে যাওয়া সম্ভব। এই জন্যে আমাদের সঠিক গাইড লাইন ফলো করতে হবে যা এই পোস্টে লিখব। প্রিলিমিনারি পরীক্ষা ও লিখিত মিলে মানসিক দক্ষতায় মোট মার্ক। এর মধ্যে একটু ভাল করে পড়লে প্রায় পুরো মার্ক তোলা সম্ভব। সব মানসিক দক্ষতার প্রশ্ন সহজ হয়না কিছু ট্রিকি প্রশ্ন থাকে যেমন নিচের প্রশ্নটা লক্ষ্য করুন।


এই ধরণের প্রশ্ন সলভ করতে পারলে আপনি নিসন্দেহে এগিয়ে যাবেন অনেক আর তা কাঙ্ক্ষিত সাফল্যের পথে হবে একটি বড় পদক্ষেপ।

এই জন্যে কীভাবে পড়তে হবে তা এখন বলছি মনোযোগ দিইয়ে শুনুন।

বিসিএস লিখিত বাংলা

বিসিএস লিখিত বাংলায় ২০০ মার্ক। ভালো এক্সাম দিলে ১৫০ মার্ক পাওয়া সম্ভব। স্বাভাবিক ভাবেই এর জন্যে চাই সঠিক পরিকল্পনা আর সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ। 

আসুন আমরা জেনে নেই কীভাবে পরিকল্পনা করা উচিত। এখানে বাংলা প্রথম ১০০ আর বাংলা দ্বিতীয় ১০০ মার্ক। শুধু টেকনিক্যাল ক্যাডার দেওয়া থাকলে শুধু প্রথমপত্র দিতে হয়। 

বাংলা প্রথমে প্রথমেই আছে ব্যাকরণ ৩০ মার্কের, এরপর ভাবসম্প্রসারণ, সারমর্ম আর শেষে সাহিত্য।

বিসিএস লিখিত আন্তর্জাতিক

আন্তর্জাতিকঃ বিসিএস লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলিতে ১০০ মার্ক আছে। ভালো পরীক্ষা দিলে এখানে ৭০+ মার্ক পাওয়া সম্ভব। এই বিষয় টা আমার মতে সবচেয়ে কঠিন কারণ আমাদের অধিকাংশ মানুষের এই বিষয় সম্পর্কে জ্ঞান অনেক কম তাই ভালো করার জন্যে এই বিষয়ে দরকার সঠিক প্রস্তুতি।

এখানে প্রথমে ১২ টা ছোট প্রশ্ন থেকে লিখতে হয় ১০ টা এরপর ৪ টা বড় প্রশ্ন থেকে ৩ টা আর শেষে একটা সমস্যা সমাধান। ছোট প্রশ্নে মোট মার্ক ৪০, বড় প্রশ্নে মার্ক ৪৫ আর সমস্যা সমাধানে ১৫ মার্ক।

বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি

গাণিতিক যুক্তিঃ বিসিএস প্রিলিতে ভালো করার জন্যে সবচেয়ে কার্যকরী বিষয় এটি। গাণিতিক যুক্তির ভাল প্রস্তুতি আপনাকে সকল জব এক্সামে অন্যদের থেকে এগিয়ে নিতে পারবে। এজন্য সিলেবাস অনুসারে সঠিক প্রস্তুতি দরকার। সঠিক বই নির্বাচন এবং সঠিক পথে প্রস্তুতি গ্রহণ করলে বিষয়টিতে ভালো করা যাবে আশা করা যায়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ মার্ক আছে গাণিতিক যুক্তিতে। এটার জন্যে আরিফুর রহমানের শর্টকাট ম্যাথ বইটা সেরা। বাজারের অন্য বইগুলো অনেক বড় এবং অপ্রয়োজনীয় ম্যাথ দেওয়া তাই শেষ করা কষ্ট। এক্ষেত্রে আরিফুর রহমানের বইটা ভালো কারণ এতে অপ্রয়োজনীয় কিছু নেই৷ পরীক্ষায় দ্রুত এন্সার করার জন্যে পর্যাপ্ত প্রাক্টিস প্রয়োজন। এই জন্যে নাইনের বোর্ড বই ধরে ধরে প্রাক্টিস করতে হবে। উচ্চতর গণিতের অল্প কিছু টপিক আছে সিলেবাসে সেগুলো প্রাক্টিস করে নিলে ভালো প্রস্তুতি হয়ে যাবে বলে আশা করি।

মানসিক দক্ষতাঃ এটার জন্যে বিগত সব প্রশ্ন সলভ করতে হবে এরপর ট্রিক্স শেখার জন্যে সানোয়ার হোসেনের আইকিউ ডাক্তার বই টা পড়তে হবে। আরো অনেক ট্রিক্স আছে যা শিখে নিতে হবে। বিসিএস লিখিত আগের পরীক্ষার মানসিক দক্ষতা গুলো বুঝে সলভ করে ফেলতে হবে সব গুলো।

এই ১০০ মার্কের মধ্যে যদি আপনি ৯০ বা তার বেশি তুলতে পারেন তাহলে ৬৫০ স্কোর তোলার জন্যে আপনি অনেক টায় এগিয়ে যাবেন। তাই এভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন।

বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক

 প্রিলিমিনারিতে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে ২০ টি। সবগুলো বিষয়ের মধ্যেই এটিই সবচেয়ে কঠিন। এই সাবজেক্টে ভালো করতে সঠিক প্রস্তুতির বিকল্প নেই। প্রথমেই বই নির্বাচন হতে হবে সঠিক। এরপর সিলেবাস অনুযায়ী পড়তে হবে । মেইনলি যেকোনো ভাল একটি যেমন এমপি৩ বা নবাব স্যারের সলিড মেথড বই সম্পূর্ণ পড়তে হবে মনোযোগের সাথে। তারপর সেটার উপর মডেল এক্সাম দিতে হবে আর ভুল কোথায় হচ্ছে তা দেখে রিভিশন করতে হবে।

এখানে অধ্যায় মোট ৫ টি তা থেকে ৪ টি করে ২০ টি প্রশ্ন আসবে।

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি

এটা থেকে বিসিএস প্রিলিমিনারিতে ৩০ মার্ক আসে তাই এর গুরুত্ব অনেক বেশি। এই বিষয়ে ভাল প্রস্তুতি নিলে ২৪-২৫ মার্ক তোলা সম্ভব। এটার জন্যে এমপি৩ বইটি ভাল। এছাড়া নাইম ভাইয়ের বেসিক ভিউ প্রিলিমিনারি বইটিতে ডিটেইলস দেওয়া আছে। আর ক্লাস নাইনের ইতিহাস, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ডের বই পড়া লাগবে।

বিসিএস প্রিলিমিনারি বাংলা

বাংলায় প্রিলিতে ৩৫ মার্ক যা আমাদের প্রিলি পাশ করার জন্যে ভাইটাল। সিলেবাস অনুযায়ী এখানে সাহিত্যে ২০ আর ব্যাকরণে ১৫। এর মধ্যে সাহিত্য আবার তিন ভাগে বিভক্ত। প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এখানে নম্বরবিন্যাস নিম্নরূপ

প্রাচীনযুগ ও মধ্যযুগ - ৫ মার্ক

আধুনিক যুগ -           ২৫ মার্ক

ব্যাকরণ -                  ১৫ মার্ক

বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান

 বিসিএস প্রিলি এক্সামে বিজ্ঞান ১৫ মার্ক। কম মনে হলেও একটু ভালো করে পড়লেই এখানে ১২ বা তার অধিক মার্ক তোলা সম্ভব। বিজ্ঞান বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার বিষয়। অন্যান্য সাল তারিখ মুখস্তের ব্যাপার এখানে নেই। তাই এটাতে ভালো করা তূলনামূলক সহজ। এই পোস্ট টাতে বিজ্ঞান প্রিলি পড়ার কৌশল আলোচনা করা হলো। আশা করি সবার কাজে লাগবে।

বিসিএস লিখিত বিজ্ঞান কী ভাবে ভাল করা যাবে

বিজ্ঞানে মার্ক ১০০। ভাল এক্সাম সিলে ৭৫ থেকে ৮৫ মার্ক তোলা অবশ্যই সম্ভব। এ জন্যে কিছু কৌশল অবলম্বন করতে হবে। নিম্নে তা উল্লেখ করা হলো।

বইঃ বিজ্ঞান বোর্ড বই ক্লাস নাইন,  ওরাকল বিজ্ঞান,  আলফা বিজ্ঞান, এইচ এস সি পদার্থ থেকে কিছু অংশ, কম্পিউটার প্রিলির ইজি কম্পিউটার বই। 

পরীক্ষার দিনঃ এক্সাম দেওয়ার দিন প্রথম প্রশ্ন থেকেই দ্রুত লিখতে হবে অনেকটা আমরা এক্সামে লাস্ট প্রশ্ন কম টাইম থাকলে যেভাবে লিখি ওভাবে

টাইমঃ বিজ্ঞানের ৬০ মার্ক ৮ টা প্রশ্নে। প্রতি প্রশ্নে টাইম দিতে হবে মিনিট। এরপর কম্পিউটারে ১০ টা প্রশ্ন ২৫ মার্ক। একেকটাতে টাইম দিতে হবে মিনিট। শেষে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ৫ টা প্রশ্ন ১৫ মার্ক। প্রতিটায় টাইম দেওয়া যাবে মিনিট। 

তাহলে মোট মিনিট লাগল। এবং টাইম বাকি থাকল মিনিট রিভাইজ দেওয়ার জন্যে।

কী পড়বঃ

সিলেবাসের সঙ্গে মিলিয়ে বোর্ড বই এবং ওরাকল গাউড দেখে দেখে পড়তে হবে। কম্পিউটারের জন্যে সিলেবাসের সাথে মিলিয়ে ইজি কম্পিউটার আর ওরাকল গাইড পড়তে হবে। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকস এর জন্যে এইচএসসি পদার্থ বিজ্ঞান বই টার সংশ্লিষ্ট অধ্যায় পড়লে ভালো প্রিপারেশন হবে।

এক্সামে প্রায় প্রশ্নের উত্তরেই ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে একটা ভালো এক্সাম দেওয়া যাবে ইনশাআল্লাহ।

৩৫ তম থেকে প্রশ্ন সলভ করে রাখতে হবে।